রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - এনজিও চাকরি
প্রকাশের তারিখ: ১৯ মার্চ, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল, ২০২৫
চাকরির ধরন: ফুল টাইম (এনজিও)
পদসংখ্যা: ২৫০ টি (২টি পদে)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য:
- প্রতিষ্ঠান: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
- সনদ নম্বর: ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৯ (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি)
- চাকরির ধরন: এনজিও জব সার্কুলার
- আবেদনের মাধ্যম: সরাসরি ডাকযোগে
১। শাখা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ৫০ টি
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস
- অভিজ্ঞতা: শাখা ব্যবস্থাপক পদে ঋণ কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
- বেতন: ২১,০০০/- (নিয়মিত করণের পরে ৫০,১৫০/- হতে ৫২,২৫০/- টাকা)
- অফিস স্কিল: MS Office পরিচালনায় দক্ষতা
২। ক্রেডিট অফিসার
- পদ সংখ্যা: ২০০ টি
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস
- অভিজ্ঞতা: মাঠ পর্যায়ে ১ বছরের অভিজ্ঞতা
- বেতন: ১৪,৯০০/- (নিয়মিত করণের পরে ৩৭,০৩৫/- হতে ৩৮,৫২৫/- টাকা)
যোগ্যতা ও শর্তাবলী:
- শুধুমাত্র বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, ও কুড়িগ্রাম জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- সারা দেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- শিক্ষানবীশ কাল শেষে চাকরি স্থায়ীকরণ হবে।
অতিরিক্ত সুবিধাসমূহ:
- ২টি উৎসব ভাতা
- লাঞ্চ, ঝুঁকি, বৈশাখী, কমিউনিকেশন ও জীবনযাত্রা ভাতা
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল
- নিজ ও পরিবারের চিকিৎসা সুবিধা
- ট্যাব, মোটরসাইকেল সফট লোন ও ফুয়েল বিল
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ১০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে নিচের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে:
ঠিকানা:রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
বগুড়া জোন অফিস,
আমিনুর রহমান ভিলা, বাড়ি-০৫, রোড-১৭, উপশহর, বগুড়া।
খামের উপর অবশ্যই পদের নাম ও কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে:
- সম্পূর্ণ জীবনবৃত্তান্ত
- শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি
- অভিজ্ঞতা সনদ
- জাতীয় পরিচয়পত্রের কপি
- ড্রাইভিং লাইসেন্সের কপি
- ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
বিশেষ নির্দেশনা:
প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও তথ্য ও আবেদন নির্দেশনা পেতে ভিজিট করুন: www.bdjobs.com
