৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী

৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

📝 ৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (নবম গ্রেড) পদে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, শুক্রবার

১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা হবে ১ ঘণ্টার। প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষার কনটেন্ট ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে।

📋 প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টন:

  • বাংলা: ২৫ × ১ = ২৫
  • ইংরেজি: ২৫ × ১ = ২৫
  • গণিত ও কুইক ম্যাথ: ২০ × ১ = ২০
  • সাধারণ জ্ঞান: ২০ × ১ = ২০
  • কম্পিউটার জ্ঞান: ১০ × ১ = ১০
মোট নম্বর: ১০০

🖊️ লিখিত পরীক্ষার সিলেবাস (মোট নম্বর: ২০০):

  • ইংরেজিতে ফোকাস রাইটিং (বাংলাদেশ/বিশ্ব ইস্যু): ৩৫
  • বাংলায় ফোকাস রাইটিং (বাংলাদেশ/বিশ্ব ইস্যু): ৩৫
  • সাধারণ জ্ঞান (১৫ × ২): ৩০
  • ইংরেজি কমপ্রিহেনশন (৬ × ৫): ৩০
  • গণিত (SSC স্তর) (৫ × ৬): ৩০
  • অনুবাদ (ইংরেজি → বাংলা): ১০
  • আর্গুমেন্টেটিভ রাইটিং (ইংরেজি): ৩০

📌 পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

  • পরীক্ষা কেন্দ্রের নাম ও সময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সময়মতো জানিয়ে দেওয়া হবে।
  • পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • পরীক্ষা শুরুর পরে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • শুধুমাত্র প্রবেশপত্র (১ কপি) সঙ্গে রাখতে পারবেন।
  • নিম্নোক্ত কোনো বস্তু সঙ্গে আনা যাবে না:
    • কাগজ, বই, মানিব্যাগ
    • মোবাইল ফোন, ক্যালকুলেটর
    • স্মার্ট/ডিজিটাল ঘড়ি
    • কোনো ধরনের ইলেকট্রনিক কার্ড
  • পরীক্ষার সময় উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
  • প্রবেশপত্রে কিছু লিখা বা খসড়া করা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

এই ব্লগটি সন্ধান করুন